জামালপুর জেলা বিএনপির ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদুল কবির তালুকদার শামীম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরের বেলটিয়া এলাকায় দীর্ঘ নয় বছর পর আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ কমিটি ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লোকমান আহাম্মেদ খান লোটন, শামীম আহাম্মেদ, শহীদুল হক খান দুলাল ও লিয়াকত আলী।
এ ছাড়া সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাজ্জাদ হোসেন পল্টন ও খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ফিরোজ মিয়া, শফিকুল ইসলাম খান সজীব ও আরিফ হোসেন বাহাজ।
ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, হাবিব-উন-নবী খান সোহেল, এম. রশিদুজ্জামান মিল্লাত, মো. শরীফুল আলম ও আবু ওয়াহাব আকন্দসহ প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৬ সালে শহরের সিংহজানী উচ্চ বালক বিদ্যালয় মাঠে জামালপুর জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…