বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ শতাংশ ভোট পাইলে আমি বলব বাপের বেটা কাম করছে।’
শনিবার (২৩ আগস্ট) কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার স্টুডিওতে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘জামায়াত যদি দেশের ১০ শতাংশ ভোট পায়, আমি বলব বাপের বেটার কাম করছে। কে কী বলল ছোট মুখে বড় কথা, বামন যদি চাঁদ ধরার ইচ্ছা করে আমাকে বলতে হবে বামন চাঁদ ধরে ফেলবে কেন।
জামায়াত কী এই দেশে।’
জামায়াতের এক আমির সম্প্রতি বলেছেন সিলেট বিভাগের সব আসনে জিতবে তারা—এমন প্রশ্নে তিনি বলেন, ‘সিলেট বিভাগে ১৯টা আসন আছে, আমি চ্যালেঞ্জ করলাম, তারা একটা সিটে পাস করুক। পাস করলে বলব হ্যাঁ, বাপের বেটা তোরা।’
জামায়াতে ইসলামীর নেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কুমিল্লার চৌদ্দগ্রামের যে লোকটি এখন বেশি বেশি কথা বলে।
দেখা যাবে এরা কেমনে নির্বাচনে পাস করে।’
সংবিধান পরিবর্তন করার অধিকার এখন কারো নেই বলে মন্তব্য করে তিনি বলেন, ‘সংবিধান পরিবর্তনের প্রস্তাবনা হতে পারে। পরিবর্তন করবে তো পার্লামেন্ট। মানুষ যদি জামায়াতের পিআর ভোট সমর্থন করে বেশি ভোট দিয়ে, তখন তারা পিআর করুক।
এখন বললেই হবে আমাকে ৭টা বিয়ে করিয়ে দেন। আমাকে অমুকটা করিয়ে দেন। এগুলো বললেই হবে। খালি চাইলেই হবে। এখন ভোট হবে সংবিধান অনুযায়ী, দেখি কয়টা সিট পায়।
নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে তিনি বলেন, ‘মানুষ যদি ঠিক হয় পুলিশ লাগে না। রাজনৈতিক দল যদি ঠিক হয় পুলিশ লাগে না। আর নির্বাচন কমিশনকে সৎ ও সাহসী হতে হবে। আরেকটা হলো সরকারকে সব ধরনের সহযোগিতা করতে হবে নির্বাচন কমিশনকে। এর পরও হয়তো কয়েকটা কেন্দ্রে ভোট সমস্যা হতে পারে। কিন্তু অন্য সব কেন্দ্রে ভোট ভালো হবে।’
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…