বরিশাল কারাগারে থাকা ছাত্রলীগ সদস্যর সাথে দেখা করতে গিয়ে ভুয়া এনএসআই ও ডিজিএফআই পরিচয় দানকারী সেই প্রতারক মেহেদী হাসান শাওনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
শনিবার বেলা ১২ টায় বরিশাল জেলা খানা গেট থেকে প্রতারক শাওনকে গ্রেফতার করা হয়। সেসময় তার কাছ থেকে ভুয়া আইডি কার্ড ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বরিশাল কারাগারের সদস্যরা প্রতারক মেহেদী হাসান শাওনকে আটক করে থানায় খবর দিলে আমরা তাকে গ্রেফতার করি।
বরিশাল জেলখানার সিনিয়র জেল সুপার মঞ্জুর হোসেন বলেন, মেহেদী হাসান শাওন নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে জেলখানায় থাকা এক ছাত্রলীগ সদস্যর সাথে দেখা করতে এসেছিলেন। তার কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় আমরা এনএসআই কর্মকর্তাদের সাথে যোগাযোগ করি। তারা নিশ্চিত করেছেন যে মেহেদী হাসান শাওন নামের তাদের কোনো সদস্য নেই। এরপর বুঝতে পারি শাওন প্রতারক।
সে সময় শাওনকে আটকে রেখে কোতোয়ালি মডেল থানায় খবর দিলে পুলিশ সদস্যরা গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
শাওন বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের মোল্লার দোকান এলাকার ফিরোজ আলমের ছেলে। প্রতারক মেহেদী হাসান শাওন, গত একবছর যাবত বরিশাল নগরীতে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দাপিয়ে বেড়িয়েছে।
বিভিন্ন অফিসে ভুয়া পরিচয়ে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। শাওন গ্রেফতার হওয়ার পরপরই নগরের একাধিক বাসিন্দা জানায়, শাওন নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়েও হাতিয়ে নিয়েছেন অর্থ।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…