বাঘায় এশিয়ান টেলিভিশনের ব্যানারে শতাধিক  পানিবন্দী পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

রাজশাহী বাঘা উপজেলার চকরাজাপুর অর্ধেকের বেশি গ্রাম ও গড়গড়ির ইউনিয়নের কিছু গ্রামের কয়েক হাজার পরিবার প্রায় এক মাস ধরে পানিবন্দী অবস্থায়। খাবারের অভাবে ও গবাদিপশু নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছে এই এলাকার মানুষ।
তারই ধারাবাহিকতায় আজ শনিবার (২৩ আগস্ট) এশিয়ান টেলিভিশনের ব‍্যানারে বন্যা কবলিত এলাকার শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাউল, আলু, মুড়ি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এশিয়ান টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রধান আখতার রহমানের নেতৃত্বে
এই ত্রাণ সমগ্রী বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর গুচ্ছ গ্রামের অবহেলিতদের মাঝে বিতরণ করা হয়েছে।
এসময়ে এশিয়ান টেলিভিশন রাজশাহী ব্যুরো প্রধান আখতার রহমান তার বক্তব্যে সুনামধন্য এশিয়ান টেলিভিশনের দেশ ও বিশ্বব্যাপী সুখ্যাতির কথা তুলে ধরেন উপস্থিতদের মাঝে ।
উক্ত সময়ে উপস্থিত রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও বাঘা উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম স্বপন তার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে ত্রাণ সহযোগিতা প্রদানের জন্য ব্যুরো প্রধান আখতার রহমান রহমান কে বিশেষ ধন্যবাদ জানান।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন পিটিপি নিউজ টিভির সহ-সম্পাদক ও মানবাধিকার কর্মী বাঘার তরুণ সাংবাদিক মোঃ বিপুল হোসেন (সৈকত),
বাঘা উপজেলা সংগ্রামী দলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম, বাঘা উপজেলা কৃষক দলের সদস্য আঃ রহমান ও কৃষক নেতা বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

20 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

38 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago