শ্রীলঙ্কার অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে দেশটির সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির শুক্রবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিক্রমাসিংহে শুক্রবার রাজধানী কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হবেন। এর আগে তিনি একই দিনে সিআইডিতে সাক্ষ্য দিয়েছেন।
রনিল ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার পূর্বসূরী গোতাবায়া রাজাপক্ষে দেশের গুরুতর অর্থনৈতিক সঙ্কটের কারণে গণ-অভ্যুত্থানের পর দেশ ছাড়লে বিক্রমাসিংহে প্রেসিডেন্ট পদে আসেন। তাকে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রশংসিত করা হয়েছিল। এছাড়া তিনি ১৯৯০-এর দশক থেকে ছয়বার প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিবিসি সিনহালা জানিয়েছে, ৭৬ বছর বয়সী বিক্রমাসিংহে প্রেসিডেন্ট থাকার সময়ে ২৩টি বিদেশ সফরে গিয়েছেন, যার জন্য খরচ হয়েছে ৬০ কোটি শ্রীলঙ্কান রুপি (প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলার)।
সিআইডি অভিযোগ করছে, ২০২৩ সালে যুক্তরাজ্যে তার এক যাত্রাবিরতির সময় তিনি কিউবার জি৭৭ শীর্ষ সম্মেলন থেকে ফেরার পথে ইউনিভার্সিটি অব ওলভারহ্যাম্পটনের এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। যদিও এটি ব্যক্তিগত সফর হিসেবে দাবি করা হয়েছিল, অভিযোগ অনুযায়ী রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করা হয়েছে। বিক্রমাসিংহে এ অভিযোগ অস্বীকার করেছেন।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…