কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থী চট্টগ্রামগামী লোকাল সেন্টমার্টিন পরিবহনের বাসে শ্লীলতাহানি ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় তাকে বাস থেকে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত পাঁচজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন প্রত্যক্ষদর্শীরা।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আলেখারচর থেকে চট্টগ্রামগামী একটি বাসে এ ঘটনা ঘটে। ঘটনাটির পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।
আটককৃতরা হলেন— বরুড়ার মো. আলী হোসেন এবং নারায়ণগঞ্জের মোহাম্মদ আলী।
ভুক্তভোগীর সহপাঠীরা জানান, শিক্ষার্থীটি একা বাসে উঠলে হেলপারসহ আরও কয়েকজন তার হাত-পা বেঁধে ফেলে এবং গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেয়। এসময় তাকে যৌন হয়রানি করার পাশাপাশি হত্যার উদ্দেশ্যে বাস থেকে ফেলে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাস থেকে কিশোরীকে পড়ে যেতে দেখে তারা গাড়ি থামান। তখন গাড়িতে থাকা ৫ জনের মধ্যে তিনজন পালিয়ে যায়। স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তবে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে অভিযুক্তদের বিচার দাবিতে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে তারা মহাসড়ক অবরোধ করে এবং সেন্টমার্টিন পরিবহনের দুইটি বাস আটক করে রাখেন।
অবরোধের কারণে মহাসড়কের দুইপাশে প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেনাবাহিনী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে আলোচনা করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। তবে বিকেল ৫টা পর্যন্ত যানজট অব্যাহত ছিল।
সদর দক্ষিণ উপজেলার এসিল্যান্ড সজীব তালুকদার জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আসামিরা অভিযোগ স্বীকারও করেছে।
উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম বলেন, “আটক দুজনকে মোবাইল কোর্টের মাধ্যমে দুই বছরের বিনাশর্তে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে। এছাড়া ভুক্তভোগীর ক্ষতিপূরণ আটককৃত বাসের মালিকদের কাছ থেকে আদায় করা হবে।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “আসামিদের দেওয়া দুই বছরের কারাদণ্ড অজামিনযোগ্য। পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে বাকি তিনজনকে গ্রেফতার করবে এবং এক মাসের মধ্যে চার্জশিট দাখিল করা হবে। ছিনতাই, হত্যা ও ধর্ষণচেষ্টার অভিযোগও আলাদাভাবে তদন্ত করা হবে।”
ঘটনাস্থলে উপস্থিত কুমিল্লার পুলিশ সুপার অসুস্থতার কারণে স্থান ত্যাগ করলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…
বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…
কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…