বৃহস্পতিবার সকালে অফিসের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক বিভুরঞ্জন সরকার। মেঘনা নদী থেকে উদ্ধার হওয়া একটি মরদেহ নিখোঁজ থাকা সাংবাদিক বিভুরঞ্জন সরকারের বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ নৌপুলিশের পুলিশ সুপার (এসপি) বলেন, ‘আমরা এ রকম সন্দেহ করছি। ওনার আত্মীয়-স্বজন এলে নিশ্চিত হওয়া যাবে। ছবি দেখে কাছাকাছি মনে হচ্ছে।’
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন বিভুরঞ্জন সরকার। তবে তিনি আর বাসায় ফেরেননি এবং অফিসেও যাননি। এ সময় তার সঙ্গে মোবাইল ফোনও ছিল না। পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ সাংবাদিকের ছেলে ঋত সরকার গণমাধ্যমকে বলেন, ‘আমার বাবা প্রতিদিনের মতো অফিসে যাওয়ার কথা বলে বের হন। কিন্তু পরে আর ফেরেননি। আমরা সর্বত্র খুঁজেছি, তবুও কোনো খোঁজ পাইনি।’
জিডির বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের গণমাধ্যমকে বলেন, ‘বিভুরঞ্জন সরকারের নিখোঁজ হওয়ার বিষয়ে গতকাল রাতে একটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।’
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…