সিনেমা জগতের দীর্ঘ ক্যারিয়ারে শাকিব খান নিজেকে শুধু নায়ক হিসেবেই নয়, একজন আইডল হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছেন। বলা বাহুল্য, তিনি এখন দেশের ছোট পর্দার জনপ্রিয় শিল্পীদেরও অনুপ্রেরণা; আর সেই শিল্পীদের একজন তৌসিফ মাহবুব।
মাস কয়েক আগে পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজের আমন্ত্রণে শাকিব খানের অফিসে জমেছিল এক তারকা আড্ডা। সেখানে উপস্থিত ছিলেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, জোভানসহ অনেকেই। সেই আড্ডায় যোগ দিয়েছিলেন তৌসিফও; যার এক ফাঁকে শাকিব খানের সঙ্গে ছবি তুলেছিলেন তৌসিফ।
সেই ছবিই সামাজিক মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় শেয়ার করেন তৌসিফ মাহবুব। ছবিতে দেখা যায়, তৌসিফের কাঁধে হাত রেখে বসে আছেন ঢালিউডের এই সুপারস্টার।
ছবির ক্যাপশনে তৌসিফ লেখেন, ‘সম্মান যার প্রাপ্য, তাকেই দিন। গর্বের সঙ্গে দাঁড়ালাম বাংলা সিনেমার রাজা শাকিব খানের পাশে।’
ছবি প্রকাশের পরই তা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে; ভক্তদের প্রতিক্রিয়া-মন্তব্যে ভরে ওঠে পোস্টটি।
উল্লেখ্য, বিভিন্ন সাক্ষাৎকারে শাকিব খানকে তৌসিফ তার নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে নিজের কাজ নিয়েও বেশ আলোচনায় আছেন তৌসিফ মাহবুব। ভিকি জাহেদের পরিচালনায় আগামী ২৮ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ‘খোয়াবনামা’। যেখানে মূখ্য ভূমিকায় আছেন তৌসিফ, বিপরীতে রয়েছেন তানজিন তিশা।
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…