ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাব নাঃ অধ্যাপক নার্গিস বেগম

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যেভাবে শিরদাঁড়া সোজা রেখে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি, ঠিক একইভাবে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবো। যে ভোটের অধিকার আদায়ের জন্য রক্তস্নাত পথ পাড়ি দিয়েছি, জনগণের সেই অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না।

বৃহস্পতিবার (২১ আগস্ট) যশোর নগর মহিলা দলের ৭ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের শংকরপুর মুরগি ফার্মগেট এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।

নার্গিস বেগম আরও বলেন, বিএনপি যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, ততবারই নারীদের সুরক্ষা নিশ্চিত করেছে। আর ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দলের  মহিলাদের গুন্ডা বাহিনী বানিয়েছিল। বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদেরকে তাদের প্রয়োজনে ব্যবহার করেছিল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীরা আমাদের শক্তি জুগিয়েছে। সেই আন্দোলনে মহিলাদের অবদান অন্য কোনো রাজনৈতিক দল স্বীকার না করলেও বিএনপি স্বীকার করে।  বিএনপি নারীদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে চায়।

সমাবেশে সভাপতিত্ব করেন নারী নেত্রী জাহানারা খাতুন লিনা। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু, নগর বিএনপির ৭ ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা।

যশোর প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

1 hour ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

20 hours ago