কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন শ্রেণির কৃষক তৈরি ও আলাদা কৃষি সমবায় গড়ে তোলাই ছিল পার্টনার ফিল্ড স্কুলের উদ্দেশ্য। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় দুই বছরে পার্টনার স্কুল গুলো কেবল কাগজে-কলমে শেষ হয়েছে। অভিযোগ উঠেছে- উপজেলা কৃষি অফিসারের দুর্নীতি আর গাফিলতির কারণে গড়ে ওঠেনি কাঙ্ক্ষিত কৃষকের দল, পায়নি হাতে-কলমে প্রশিক্ষণ। এ ছাড়া কৃষকের ভাতার টাকা নিয়ে নয়-ছয় ও উপকরণ না দিয়ে অর্থ লোপাট করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, পরিবেশ বান্ধব চাষাবাদের নানা বিষয়ে প্রশিক্ষণের উদ্দেশে ময়মনসিংহের ১৩ টি উপজেলায় ২০২৩ সালের আগস্টে যাত্রা শুরু করে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল। ২৫ জন করে কৃষক নিয়ে গঠিত এসব স্কুলে হাতে-কলমে শিক্ষা দেওয়ার কথা।
ধান, গম, ডাল, তৈলবীজ, পুষ্টি, ভুট্টা আর গ্যাপ এই ৭ শ্রেণির কৃষি নিয়ে আলাদা দল গঠনের লক্ষ্যে ১০ সপ্তাহে ১০টি ক্লাস নেওয়ার কথা ছিল। সেখানে ফুলবাড়িয়া উপজেলা কৃষি বিভাগের মনগড়া নিয়মে কোথাও ১ দিন আবার কোথাও ৫ দিনেই শেষ হয় সেশন। এসব স্কুলগুলোর মধ্যে বেশ কয়েকটি স্কুলের প্রশিক্ষণ কর্মকর্তা ছিলেন ফুলবাড়িয়া উপজেলা কৃষি অফিসার নূর মোহাম্মদ।
তার বিরুদ্ধে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের নাস্তা না দেওয়া এবং সম্মানীবাবদ পাওনা টাকা নিয়ে নয়-ছয়ের অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, যেখানে পার্টনার ফিল্ড স্কুল বসেছিল সেখানের অনেকেই এ বিষয়ে কিছু জানেন না। স্কুলে নাম থাকা প্রশিক্ষণার্থীরা কয়েকজন হাজির হলেও তাদের হাতে-কলমে কিছুই শেখানো হয়নি। নির্ধারিত দিনে প্রশিক্ষক নূর মোহাম্মদ ও হাজির হননি।
কৃষকদের অভিযোগ, ফুলবাড়িয়া উপজেলার দ্বিতীয় বছরের পার্টনার ফিল্ড স্কুলের সাড়ে ৩৫০ কৃষকের প্রত্যেকে প্রশিক্ষণ শেষের দশম দিনে সম্মানী বাবদ ২ হাজার টাকা এবং প্রতি ক্লাসে নাস্তা বাবদ ৮০ টাকা বরাদ্দ দেওয়ার কথা বলা হয়। খাবার বাবদ প্রতি ক্লাসে ৮০ টাকা করে মোট ২ হাজার ৮০০ টাকা পাওয়ার কথা থাকলেও উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কারণে ক্লাস শেষ করার পরও কিছুই পাননি কৃষকরা।
এনায়েতপুর ইউনিয়ন ইউনিয়নের এক পার্টনার ফিল্ড স্কুলের সভাপতি ও কৃষক বলেন, ‘গত রমজানের ঈদের আগে আমাদের ক্লাস শুরু হয়। কোরবানি ঈদের আগে আমাদের সম্মানী দেওয়ার কথা বলেছিল, কিন্তু কিছুই পাইনি।’
দেওখলা ইউনিয়নের এক স্কুলের কৃষক হালিম মিয়া ও রহিমা বেগম বলেন, ‘কষ্ট করে ক্লাস করছি। খাবার বাবদসহ ২ হাজার ৫০০ টাকা করে দেওয়ার কথা বলেছিল। খাবার তো দেয়নি আবার টাকাও দেয়নি।’
নাম প্রকাশ না করার শর্তে একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বলেন, ‘ঠিকমতো ক্লাসই তো হয়নি আবার টাকা কিভাবে দেবো?’
অভিযোগে আরও জানা যায়, গেল আমন মৌসুমে আকস্মিক বন্যায় ‘ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য পুনর্বাসন বরাদ্দ দেয় সরকার। খবর পেয়ে স্থানীয় কৃষক হাসিম উদ্দিন নিজের ১ একর জমিতে সবজি চাষের জন্য প্রণোদনার বীজ চেয়ে আবেদন করেন উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর।
গোডাউনে প্রচুর বাীজ থাকা সত্বেও কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ সাফ জানিয়ে দেন বীজ বিতরণ শেষ। তিনি বেশ কয়েকজন কৃষককে বীজ নেই কথাটি বলেন। হাসিম উদ্দিন আরো জানান যে, সরকার ফুলবাড়িয়া উপজেলার কৃষকের জন্য মাথাপিছু ৬শ টাকার করে বরাদ্দ দেন সরকারি বিএডিসি গুদাম থেকে বীজ কিনতে।
কিন্তু কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ বিএডিসি গুদাম থেকে মানসম্পন্ন বীজ না নিয়ে নিজ পছন্দের কোম্পানির কাছ থেকে কম দামে ( মাথাপিছু ৩২০ টাকায়) নিম্ন মানের বীজ ক্রয় করেন ।
জানা যায়, নূর মোহাম্মদ কৃষি কর্মকর্তা হিসেবে ফুলবাড়িয়া উপজেলায় যোগদানের পর পার্শ্ববর্তী একটি সরকারি ব্যাংকে পরিবারের এক সদস্যের সঞ্চয়ী হিসাবে দুই বছরে মোটা অংকের লেনদেন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ উপজেলার সার ব্যবসায়ীগনের সঙ্গেও অতাত করে বিএডিসি থেকে সরকারী মূল্য ১০৫০ টাকার চেয়ে অধিক মূল্যে অর্থাৎ ১৩০০ টাকায় ও আমদানীকৃত ডিএপি সার ১৫০০/- টাকায় বিক্রি করেন। এই ভাবে সাধারণ কৃষক বৃষকদের কাছ থেকে লাখ, লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।
পার্টনার ফিল্ড স্কুল ছাড়াও সমলয় প্রকল্প, তৈল জাতীয় প্রকল্প, রাজস্ব প্রকল্প, পারিবারিক পুষ্টি প্রকল্প, পানি ব্যবস্থাপনা প্রকল্পসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদের বিরুদ্ধে।
কৃষকদের ঠকিয়ে ও অধিকার বঞ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ বৃহৎ অংকের অর্থ আত্মসাতের বিষযে কর্তৃপক্ষ কোন ব্যবস্হা নিচ্ছেন না। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কলটি রিসিভ করেননি।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…