বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, মৎস্য বিশেষজ্ঞরা দেশের মৎস্য খাতে বিপ্লব ঘটিয়েছেন। যার ফলে মানুষ স্বল্প খরচে মাছ খেতে পারছে। আশার কথা হলো- ইলিশের মতো দামি মাছও এখন পুকুরে চাষ করা সম্ভব। ইলিশের আচরণগত পরিবর্তন আনার মাধ্যমে পুকুরেও আবাসস্থলের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে গবেষকরা কাজ করে যাচ্ছেন।
বাকৃবিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২টায় অনুষদীয় সভা কক্ষে এ সেমিনারের আয়োজন করে বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদ।
এ সময় উপাচার্য আরও বলেন, আমরা মাছে ভাতে বাঙালি। মাংস একবেলা থেকে তিনবেলা খেলে ভালো লাগে না। কিন্তু মাছের ক্ষেত্রে তা হয় না। এটা জন্মগতভাবে আমাদের প্রিয় খাবার। এটা খুব মনোমুগ্ধকর আয়োজন ছিল যে জাতীয় দিবসের সাথে সমন্বয় রেখে মৎস্যসম্পদ ব্যবহার ও গুরুত্ব নিয়ে বিশ্ববিদ্যালয়ে উদযাপন হচ্ছে।
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাৎস্যবিজ্ঞানের বর্তমান অবস্থা ও ভবিষ্যতে করণীয় সম্পর্কে আয়োজিত এই সেমিনারে বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ে মাছের জীববৈচিত্র হ্রাসের কারণগুলো আলোচনা করা হয়। পাশাপাশি অভয়াশ্রমের মাধ্যমে কীভাবে অভ্যন্তরীণ জলাশয়ে মাছের উৎপাদন ও জীববৈচিত্র ফিরিয়ে আনা যায় সে বিষয়ে সুপারিশমালা প্রণয়ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, ময়মনসিংহ বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ।
এর আগে দিবসটি উপলক্ষ্যেসকাল সাড়ে ৯টায় এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা হাতে ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে মৎস্যসম্পদের গুরুত্ব এবং মৎস্যজীবী সম্প্রদায়ের অবদান তুলে ধরেন। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ব্রহ্মপুত্র নদের পাড়ে গিয়ে শেষ হয়। এরপর ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন ও কার্প জাতীয় অবমুক্ত করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া । এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহিদুল হক, প্রক্টর অধ্যাপক ড. আবদুল আলীমসহ মাৎস্যবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন বর্ষের শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…