ঠাকুরগাঁওয়ে নিখোঁজের তিন দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধারঃ আটক ২

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের তিন দিন পর আখক্ষেত থেকে মোহাম্মদ রাকিব (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকা থেকে মরদেটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- হরিনারায়ণপুর এলাকার আবু তাহেরের ছেলে মাহাবুব (৩২) ও মদন আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩৫)।

বিষয়টি  নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ারে আলম খান।

নিহত রাকিব ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিনারায়ণপুর আদর্শ পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।‌

পুলিশ ও স্থানীয়রা জানায়, হরিনারায়ণপুর আদর্শপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিব সোমবার (১৮ আগস্ট) বিকেলে প্রতিবেশী সুজনের বাড়ি থেকে অটোরিকশা নিয়ে ভাড়া চালানোর জন্য বের হয়। প্রতিদিনের ন্যায় রাত ৮টার দিকে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন রাকিবকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে তার বাবা রফিকুল ইসলাম খবর পান- তার ছেলে দিন বিকেল ৬টার দিকে রুহুল নামে এক ব্যক্তিকে জেলা সদরের স্টেশন রোড থেকে ভগতগাজীতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর কিশোর রাকিব ও যাত্রী রুহুলকে আটক করে রাখে এলাকাবাসী। পরে রুহুলকে না ছাড়লেও রাকিবকে তারা ছেড়ে দেয়। তারপরও রাকিব বাড়ি যায়নি।

পরদিন ১৯ আগস্ট সকালে খবর পাওয়া যায় রাকিবের চালানো অটোরিকশাটি হরিহরপুর ময়দানে পড়ে আছে। পরে রাকিবের বাবা ও অটোরিকশা মালিক সুজন আলী স্থানীয়দের নিয়ে অটোরিকশাটি উদ্ধার করে।

তবে পরিবারের অভিযোগ, রুহুলসহ আরও বেশ কয়েকজন মিলে যোগসাজশ করে রাকিবকে কৌশলে অটোরিকশাসহ অপহরণ করে এবং তাকে অজ্ঞাত স্থানে আটক করে অটোরিকশা ও ব্যাটারি বাঁশঝাড়ে ফেলে চলে যায়। এ ঘটনার পর আজ তার মরদেহ আখক্ষেত্রে পাওয়া যায়।

এ ঘটনায় রাকিবের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে গত ১৮ আগস্ট সন্ধ্যায় সদর থানায় একটি মামলা করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দুইজনকে আটক করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ারে আলম খান  জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কিশোরের পরিবার থানায় অপহরণ মামলা করে। এখন এটি হত্যা মামলা হবে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

56 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago