ছাত্রদের আন্দোলনের মুখে চট্টগ্রামের পটিয়া থানার প্রত্যাহার হওয়া সেই ওসিকে টেকনাফে পদায়ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় প্রত্যাহার হওয়া পটিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুরকে কক্সবাজারের টেকনাফ থানায় পদায়ন করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈফ উদ্দীন শাহীন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

একই আদেশে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে চকরিয়া সার্কেল অফিসে বদলি করা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন,  আদেশপ্রাপ্ত অফিসার্স ইনচার্জদের (ওসি) অনতিবিলম্বে নির্ধারিত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১ জুলাই চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় গ্রেপ্তার করা হয় ছাত্রলীগের রাঙামাটি জেলা সভাপতিকে। সংঘর্ষ ও গ্রেপ্তারের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এ ঘটনার জেরে পরদিন ২ জুলাই সকাল থেকে পটিয়া থানার সামনে ওসি জায়েদ নুরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

সেসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ জানিয়েছিলেন , ‘আমরা পটিয়া থানার সামনে অবস্থান নিয়েছি। যতক্ষণ পর্যন্ত পটিয়া থানার ওসি জায়েদ নুরকে অপসারণ না করা হবে ততক্ষণ আমাদের অবস্থান থাকবে।’

এ বিক্ষোভের পরপরই পটিয়া থানার তৎকালীন ওসি জাহেদ নুরকে প্রত্যাহার করে নেওয়া হয়। ৭ জুলাই চন্দনাইশ থানা থেকে বদলি হওয়া ওসি নুরুজ্জামানকে পটিয়ায় পদায়ন করে চট্টগ্রাম জেলা পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago