জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে এ প্যানেল ঘোষণা করে।

প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন ফার্মেসি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুল্লাহ আদিব এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মাজহারুল ইসলাম।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল পৌনে ৫টায় মনোনয়ন ফরম সংগ্রহ শেষে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের জাবি শাখার সভাপতি মুহিবুর রহমান মুহিব।

প্যানেলে এজিএস (ছেলে) পদে প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী ফিরদৌস আল হাসান এবং এজিএস (মেয়ে) পদে দর্শন বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা মনোনীত হয়েছেন।

এছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদুল ইসলাম বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহরিয়ার, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক পদে রুহুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে শফিউজ্জামান শাহিন, সহ-ক্রীড়া সম্পাদক (ছেলে) মাহাদী হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (মেয়ে) লুবনা, আইটি ও গ্রন্থাগার সম্পাদক পদে রাশেদুল ইসলাম লিখন, সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক পদে হাফেজ আরিফুল ইসলাম, সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছেলে) তৌহিদ, সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (মেয়ে) নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে হোসনে মোবারক এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে তানভীর মনোনীত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান, হাফেজ তরিকুল, আবু তালহা ও মহাসিন।

জাবি শাখা শিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, বিভিন্ন সংগঠন এবং শিক্ষার্থীদের অধিকার আদায় সোচ্চার ও জুলাই আন্দোলনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের সকলের নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করা হয়েছে। এই প্যানেল মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস উপহার দিতে চাই। আমরা আমাদের নির্বাচনী ইশতেহার দ্রুতই শিক্ষার্থীদের সামনে তুলে ধরবো।

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago