ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়াল পাকিস্তান

ভারতের সব ধরনের উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়েছে পাকিস্তান। নতুন সিদ্ধান্ত অনুসারে, আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে এ নিষেধাজ্ঞা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি (পিএএ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়টি জানিয়েছে। সব ধরনের সামরিক ও বেসামরিক উড়োজাহাজের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

পোস্টে বলা হয়, ‘আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় ভারতের উড়োজাহাজ প্রবেশ গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। ভারতের মালিকানাধীন কিংবা লিজ নেওয়া এয়ারলাইন্সের সব ধরনের সামরিক ও বেসামরিক এয়ারক্রাফটের ওপর এই আদেশ কার্যকর থাকবে।

গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে নতুন করে সংঘাত দেখা দেয়। সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করে ভারত। পাল্টা পদক্ষেপ হিসেবে গত ২৪ এপ্রিল সব ধরনের ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান।

আকাশসীমা নিষেধজ্ঞা জারির পর কয়েক দফায় এর মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান। এর আগের নোটিশে এই মেয়াদ ছিল ২২ আগস্ট পর্যন্ত। এবার ২৩ সেপ্টেম্বর পর্যন্ত করা হলো।

এদিকে ২৪ এপ্রিল পাকিস্তান নিষেধজ্ঞা জারির পর ৩০ এপ্রিল পাকিস্তান এবং পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে ভারত। ফলে দুই দেশের অনেক ফ্লাইটেরই দূরত্ব ও সময় বেড়ে গেছে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

36 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago