পাবনায় অপহণের ৬ ঘণ্টা পর মাদরাসাছাত্র উদ্ধার, অপহরণকারী আটক

পাবনার জামিয়া আশরাফিয়া মাদরাসার এক ছাত্রকে অপহরণের ঘটনা ঘটেছে। ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারী।

বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে অপহরণের এ ঘটনা ঘটে। অপহৃত লামিম আহমেদ ফয়সাল (১১) পাবনার ঈশ্বরদী উপজেলার চর গড়গরিয়া গ্রামের ফারুক সরদারের ছেলে।

পাবনা র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এনামুল হক বলেন, বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান শিশুটিকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অপহরণকারী সবুজ হোসেনকে (১৯) আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, অপহরণকারী আতাইকুলার থানার ধর্মগ্রাম গ্রামের আতিকুর রহমানের ছেলে। আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, মাদরাসা থেকে অপহরণের পর শিশুটির বাবার কাছে ফোনে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অভিযোগ পাওয়ার পর র‍্যাব-১২ এর গোয়েন্দা ও প্রযুক্তি টিম অভিযান শুরু করে।

পাবনা প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago