শিক্ষকদের বেতন না দিলে প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত

বেসরকারি মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে বেতন-ভাতা নিয়মিত প্রদান না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিতসহ কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর।

সম্প্রতি মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নানের সেই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ‘মাদরাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতাদি অত্র অধিদফতর হতে নিয়মিত প্রদান করা হলেও কোনো কোনো ক্ষেত্রে কারণ ব্যতিরেকে প্রতিষ্ঠান প্রধান ও কমিটি কর্তৃক কর্মরত শিক্ষক-কর্মচারীগণের বেতন ভাতাদির সরকারি অংশ (এমপিও) প্রদান করা হচ্ছে না মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। বিধি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণের বেতন ভাতা শিক্ষক কর্মচারীদের প্রদান না করার এখতিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা কমিটিকে দেওয়া হয়নি। এমনকি কোনো শিক্ষক-কর্মচারীকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কমিটি কর্তৃক সাময়িক বরখাস্ত করা হলে তার খোরপোশ ভাতাও বন্ধ করা যাবে না।’

নির্দেশনায় আরও বলা হয়, ‘‘প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার সুবিধার্থে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা প্রাপ্তি নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। এ নির্দেশনা প্রতিপালন না করলে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত/সর্বশেষ পরিমার্জিত)’ অনুসারে প্রতিষ্ঠান প্রধান এর এমপিও স্থগিত/ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিল এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯ এর অনুচ্ছেদ ৩৮ অনুসারে কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

10 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago