চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার চুনতি এলাকা থেকে লোহাগাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মুনিরুল ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সিটিএসবিতে কর্মরত আছেন বলে জানা গেছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গ্রেপ্তারের বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুনিরুল মোটরসাইকেলে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। পথে চুনতি এলাকায় পুলিশের টহল দল তাকে থামিয়ে তল্লাশি চালালে তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরিফুর রহমান আরো জানান, গ্রেপ্তার মুনিরুল ইসলামের গ্রামের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চট্টগ্রাম প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago