নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই :রংপুরে উপদেষ্টা আসিফ মাহমুদ

জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচনের রূপরেখা আরো স্পষ্ট হবে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। সরকার ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।’

বুধবার (২০ আগস্ট) বিকালে রংপুরের স্থানীয় পার্কের মোড়ে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘বিগত সময়ে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পর্যায়ে নির্বাচনে কারচুপি ও কেন্দ্র দখলের ঘটনা ঘটেছিল। যার কারণে এসব প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছিল। তবে ইউনিয়ন পরিষদ পর্যায়ে ভাঙা হয়নি, কারণ স্থানীয় সরকার পরিচালনার জন্য পর্যাপ্ত জনবল নেই। কিন্তু জনগণের ভোগান্তি বিবেচনা করে স্থানীয় সরকার পুনর্গঠন করে এ নির্বাচনের আয়োজন করা দরকার ছিল।রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের অভাবে তা সম্ভব হয়নি।’

তিনি বলেন, ‘বাজেট বৈষম্য নিরসনে সরকার ইতিমধ্যেই কাজ করছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে।’

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের স্মরণে নির্মিত ‘শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে’ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপদেষ্টা। শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ইনডোর ও আউটডোর স্টেডিয়াম নির্মাণ এবং যাতায়াত সমস্যার সমাধানে দুটি বাস প্রদানের অনুরোধ জানান।

রংপুর প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago