রাকসু নির্বাচন: স্থগিত হওয়া মনোনয়নপত্র বিতরণ রোববার থেকে শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের স্থগিত হওয়া মনোনয়নপত্র বিতরণ আগামী রোববার (২৪ আগস্ট) শুরু হবে। আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রোববার থেকে মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোয়নপত্র বিতরণ, ২৭ ও ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ২ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র বিতরণের তারিখ নিশ্চিত করে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসাইন বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে আমরা ইতিমধ্যে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছি। এ লক্ষ্যে আমরা হলপর্যায়ে প্রভোস্টদের সঙ্গে বৈঠক করেছি। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও একাধিকবার বসেছি। তারাও আমাদের প্রয়োজনীয় সহযোগিতা ও আশ্বাস দিয়েছে।’

এর আগে রাকসু নির্বাচনে হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম আজ সকাল ৯টায় শুরু হওয়ার কথা ছিল। তবে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে গতকাল মঙ্গলবার রাতে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

পরে কারণ সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার বলেন, পোষ্য কোটা বাস্তবায়নের দাবিতে শিক্ষক-কর্মকর্তারা সারা দিন কর্মবিরতি পালন করায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়েছে। প্রস্তুতি সম্পন্ন থাকলেও কার্যক্রমে ত্রুটি দেখা দেওয়ায় মনোনয়নপত্র বিতরণ সম্ভব হয়নি। তবে ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago