ঢাকার নবাবগঞ্জে নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষিকার আত্মহত্যা

ঢাকার দোহার-নবাবগঞ্জে যমুনা রায় (২৭) নামের এক খণ্ডকালীন বাংলা শিক্ষিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবার ও প্রতিবেশীদের ধারণা, শিক্ষক নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তিনি আত্মহত্যা করেন।

বুধবার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণশ্রী গ্রামে এই ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের দাবি, মঙ্গলবার শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হলে যমুনা অকৃতকার্য হন। রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যান। বুধবার ভোরে ঘরে ঢুকে পরিবারের লোকজন তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নবাবগঞ্জ থানায় নিয়ে যায়।

যমুনা নবাবগঞ্জ কলেজের বাংলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্রী ছিলেন। ২০২৩ সালে তিনি শিকারীপাড়া টি.কে.এম. উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন। সহপাঠীদের কাছে তিনি একজন মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, যমুনার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শিক্ষিকার পরিবার মনে করছেন, নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হওয়াই আত্মহত্যার কারণ।

শিকারীপাড়া টি.কে.এম. উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ বলেন, “এই ঘটনায় যমুনার পরিবার গভীর শোকে রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যর্থতা মানেই সব শেষ নয়। মানসিক সংকটে পরিবার, বন্ধুবান্ধব বা সংশ্লিষ্টদের সঙ্গে খোলামেলা আলোচনা অত্যন্ত জরুরি।”

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago