এক্সপ্রেস গাংনী
জামিন পেয়েছেন অ্যাড. একেএম শফিকুল আলম। আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন।
অ্যাড. মিয়াজান আলী, ইয়ারুল ইসলাম, খন্দকার আব্দুল মতিন, এসএম ইব্রাহিম শাহীন, শাহরিয়ার মাহমুদ শাওন, আহসান হাবীব, রাকিবুল ইসলাম রুবেল, আব্দুল্লাহ আল মামুন রাসেল, রাশেদুল হক জুয়েল, সাথী বোস, রুতশোভা মন্ডল মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে একেএম শফিকুল আলমের জামিন আবেদন করেন। বিজ্ঞ আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
একেএম শফিকুল আলম মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
অপরদিকে মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গাংনী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ খালেকের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য আইন শৃংখলা পরিস্থিতির অবনতি এবং ধ্বংসাত্মক কার্যকলাপ করার জন্য নিজ নিজ বাড়িতে আওয়ামী সমর্থীত লোকজন নিয়ে ষড়যন্ত্র করছে। এমন অভিযোগে মঙ্গলবার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক এবং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. একেএম শফিকুল আলমকে আটক করে গাংনী থানায় সোপর্দ করে র্যাব-১২ গাংনী ক্যাম্পের একটি অভিযান দল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর হামলার (সন্ত্রাস বিরোধী আইনের মামলা) আসামি হিসেবে তাদের দুজনকে গ্রেফতার দেখিয়ে বুধবার মেহেরপুর আদালতে সোপর্দ করেছিল পুলিশ।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…