Categories: জাতীয়

কুষ্টিয়ায় বেড়ানোর উদ্দেশ্যে বের হয়ে স্ত্রীসহ ব্যবসায়ী নিখোঁজ

এক্সপ্রেস কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক দম্পতি পাঁচ-ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারায় বেড়ানোর উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বৃহস্পতিবার সকালে জানান, সাধারণ ডায়েরির তথ্যানুযায়ী গত ২৭ অক্টোবর তার বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। একাধিক ক্লু নিয়ে আমরা মাঠে কাজ করছি। তারা কুষ্টিয়াতে গিয়ে নিখোঁজ হয়েছেন এ তথ্যটি এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না। এ ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাবে না।
নিখোঁজ দম্পতি হলেন- সালাম আহমদ (২৩) ও তার স্ত্রী ফারজানা আক্তার (১৯)। এই দম্পতির বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের পশ্চিম মনসুর গ্রামে। কুলাউড়া পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় সালামের পানের পাইকারি বিক্রির দোকান আছে। বৃহস্পতিবার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কোনো হদিস মেলেনি।
নিখোঁজ ব্যবসায়ী সালামের বড়ভাই আলী আহমদ জানান, প্রায় সাড়ে চার মাস আগে সালাম ও ফারজানার বিয়ে হয়। এরপর ২৫ অক্টোবর সালাম তার স্ত্রীকে নিয়ে সড়ক পথে কুষ্টিয়ার ভেড়ামারায় এক ব্যবসায়ীর কাছে বেড়াতে যাওয়ার জন্য বের হন।
তিনি আরও জানান, সালাম অন্য একটি মোবাইল ফোন থেকে নিজের দোকানের এক কর্মচারীকে গত ২৬ অক্টোবর দুপুরে ফোন করে বিকাশে ৩০ হাজার টাকা পাঠাতে বলেন। পরে বিকাশে টাকা পাঠান ওই কর্মচারী। এরপর থেকে সালামের ব্যক্তিগত ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। বিকাশে টাকা পাঠানোর নম্বরটিও বন্ধ আছে।
এতে সন্দেহ হওয়ায় ভেড়ামারার ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে জানা যায়, সালাম ও ফারজানা তার কাছে যাননি। এ অবস্থায় ২৭ অক্টোবর কুলাউড়া থানায় জিডি করেন তিনি। তার ভাইয়ের সঙ্গে কারও কোনো বিরোধ নেই। সালাম ও তার স্ত্রী নিখোঁজে পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
নিখোঁজ সালাম ও তার স্ত্রী ফারজানার সন্ধানে প্রযুক্তির সহায়তা নিয়ে দ্রুতই অগ্রসর হচ্ছেন বলেন জানান কুলাউড়া ওসি।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

9 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

11 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

11 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

11 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

14 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

14 hours ago