বরিশালের মেহেন্দিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

বরিশালের মেহেন্দিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর বোন নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর ইউনিয়নের চরহোগলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন— চরহোগলা গ্রামের প্রবাসী পান্না সরদারের কন্যা শিশু মোসা. আলিয়া (৪ বছর ৬ মাস) এবং মোসা. আয়সা (৩ বছর ৬ মাস)। তাদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুর্ঘটনার দিন দুই শিশু বসত ঘরের সামনের উঠানে খেলাধুলা করছিল। কিছুক্ষণের মধ্যে তারা পুকুরপাড়ে চলে যায়। মা মোসা. মুন্নি বেগম তাদের দেখা না পেয়ে খোঁজাখুঁজিতে পুকুরে গিয়ে দেখতে পান, দুই সন্তান পানিতে ভেসে রয়েছে। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে শিশুদের পুকুর থেকে উদ্ধার করে দ্রুত মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, যেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. শহীদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম সংবাদদাতাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পরিবারের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিবারের কারো কাছ থেকে অভিযোগ পাওয়া যায়নি।

স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা প্রদান করছেন।

বরিশাল প্রতিবেদক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago