এক্সপ্রেস আলমডাঙ্গা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের কৃষক উজির আলী (৬৫) সাপের কামড়ে মারা গেছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত ১১টার দিকে তিনি মারা যান। কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত কৃষক উজির আলী বলেশ্বরপুর গ্রামের মৃত সুলতান মণ্ডলের ছেলে।
জানা যায়, গতকাল বুধবার সকাল ৭টার দিকে মাঠে ঘাস কাটতে গেলে উজির আলীকে একটি বিষধর সাপ কামড় দেয়। ওই অবস্থায় তিনি বাড়িতে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান। গতকাল বুধবার রাত ১১টার দিকে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানিয়েছেন, সকালে সাপের কামড়ে আহত হয়ে তিনি ভর্তি হয়েছিলেন। রাত ১১টার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…