কুড়িগ্রামে বিএসটিআইয়ের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযানে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রংপুর বিভাগীয় বিএসটিআই কার্যালয়ের উদ্যোগে সোমবার কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনার সময়, বিএসটিআই আইন-২০১৮-এর ১৫ ও ২১ ধারা লঙ্ঘনের কারণে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কুড়িগ্রাম বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরকৃত প্রতিষ্ঠানগুলো হলো— মেসার্স বেলাল রোবো ফ্যাক্টরী (হলোখানা ইউনিয়নের বুড়িরহাট, টাপুরচর) – ফার্মেন্টেড মিল্ক বিক্রয় ও বিতরণের দায়ে, মো. বেলাল হোসেনের বিরুদ্ধে মামলা নং: সিআর-৭৪৮/২৫।
মেসার্স আতিফা ফুড প্রোডাক্টস (সিএন্ডবি ঘাট, ধানের চাতাল, সদরের শহর) – আর্টিফিসিয়াল ফ্লেভার্ড ড্রিংকস ও চিপস বিক্রয় ও বিতরণের দায়ে, মো. আলমগীর গাজীর বিরুদ্ধে মামলা নং: সিআর-৭৪৯/২৫।
এদিকে, কুড়িগ্রাম জেলা প্রশাসন ও রংপুর বিএসটিআই কার্যালয়ের সমন্বয়ে সদরে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে শহরের খলিলগঞ্জের মেসার্স মুকুল বেকারী প্রতিষ্ঠানের বিস্কুট ও ব্রেড পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ এর ২৪(১)/৪১ ধারায় ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম. মেজবাহ উদ্দিন আহমেদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রামের নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর বিভাগের কর্মকর্তা খন্দকার মো. জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) এবং মো. আহসান হাবীব, পরিদর্শক (মেট্রোলজি)।
রংপুর বিভাগীয় বিএসটিআইয়ের উপপরিচালক (পদার্থ) মুবিন-উল-ইসলাম বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিএসটিআই নিয়মিত বাজার মনিটরিং করছে। পণ্যের মান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…