Categories: খেলা

এশিয়া কাপের আগে ভারতকে পাকিস্তানের ওপেন চ্যালেঞ্জ

ভারত-পাকিস্তান লড়াই মানেই উত্তেজনার পরশ। মাঠের ক্রিকেটে অবস্থা যাই হোক না কেন, খেলার আগে দুই দেশের কথার লড়াই চলে যায় ভিন্ন মাত্রায়। সেই প্রমাণ পাওয়া গেল আবারও। গত তিন বছরে বড় প্রতিযোগিতায় ভারতের বিপক্ষে পাকিস্তান পাঁচটা ম্যাচ খেলে সবগুলো হেরেছে। এমন ফলের পরও এশিয়া কাপের আগে ভারতকে হারানোর চ্যালেঞ্জ করেছে পাকিস্তান।

আগামী মাসে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাহিতে আয়োজিত প্রতিযোগিতায় ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সেই ম্যাচের আগে পাকিস্তানের নির্বাচক প্রধান আকিব জাভেদ ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন। সংবাক সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের এই দলের ভারতকে হারানোর ক্ষমতা আছে। আমরা ভারতকে হারানোর জন্য তৈরি। আপনি মানুন বা না মানুন, বিশ্বক্রিকেটে ভারত-পাকিস্তানের থেকে বড় ম্যাচ নেই।’

শুধু ভারত নয়, বাকি সকল দেশকে হারানোর ক্ষমতাও তাদের রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন আকিব। তিনি বলেন, ‘আমাদের দল যেকোনো দলকে হারাতে পারে। এখন দু’দেশের মধ্যে কী সম্পর্ক তা সকলে জানে। আমরা পাকিস্তানের জন্য খেলব। দলের ছেলেরা তৈরি। আমরা দেখিয়ে দেব, পাকিস্তান ক্রিকেট কী। দুবাইয়ে খেলার অভিজ্ঞতা আমাদের আছে। সেটা কাজে লাগাব।’২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার ভারতকে হারিয়েছিল পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের দাপটে ১০ উইকেটে জিতেছিল তারা। বাবর ও রিজওয়ান এশিয়া কাপের দলে সুযোগ পাননি।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির কাঁধে ভর করে টান টান ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। ২০২৩ সালে এশিয়া কাপের পাশাপাশি ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের কাছে হেরেছে পাকিস্তান।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago