মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের হত্যা মামলায় গ্রেপ্তার ২৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শিশু শাহ আলম হত্যা মামলায় ২৬ আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখান। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদ পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম তাদের এ মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখান। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গ্রেপ্তার আসামিরা হলেন, নাসির হোসেন নাশু, ফাইয়াজ হোসেন, মো. রাসেল, মো. হিরা, মো. আল আমিন, মো. জামিল, মো. ফয়সাল হোসেন, মো. গোলাম রসুল, মো. মোস্তাক, মো. সাইদ হোসেন, মো. শুভ, মো. রাকিব, মো. সেলিম, মো. শাওন, মো. মাসুদ রানা, মো. আকাশ, মো. ইসতিয়াক, মো. রাশেদ, মো. রাসেল, মো. রাজ, মো. রাজিব, মো. বশির, মো. পাপ্পু, শাহ আলম, মো. আজাদ হোসেন ও ফয়সাল হোসেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জন্য আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বহন করে থাকেন। আধিপত্য বিস্তার নিয়ে ক্যাম্প এলাকায় একাধিক মারামারি ও বোমাবাজির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে গত ১১ আগস্ট সকাল থেকে খণ্ডখণ্ডভাবে জেনেভা ক্যাম্প এলাকায় মাদক ব্যবসায়ীদের বিভিন্ন গ্রুপের মধ্যে ধাওয়া, পাল্টাধাওয়া চলে আসছিল। ওইদিন বিকেল পৌনে ৩টার দিকে আসামিরা বিভিন্ন আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র, ককটেল নিয়ে নিজেদের মধ্যে বড় ধরনের মারামারিতে জড়িয়ে পড়েন। এসময় ভুক্তভোগী শাহ আলম বছিলা থেকে তার নানির সঙ্গে দেখা করার জন্য জেনেভা ক্যাম্প এলাকায় যায়। সেখানে যাওয়ার পর বিকেল তিনটার দিকে তাকে চাপাতি দিয়ে কোপানো হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এ ঘটনায় গত ১৩ আগস্ট নিহতের বাবা মো. রুবেল বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। এতে ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়।

স্টাফ রিপোর্টার

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

24 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

35 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago