ভিমরুলের কামড়ে শেরপুর ভিক্টোরিয়া স্কুলের  শিক্ষার্থী আহত ১৬

শেরপুর সরকারি ভিক্টোরিয়া স্কুলে ভিমরুলের কামড়ে কমপক্ষে ১৬ শিক্ষার্থী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ১৮ আগস্ট সোমবার দুপুরে বিদ্যালয়ের নতুন ভবনের তৃতীয় তলায় পঞ্চম শ্রেণির ক্লাস চলাকালে হঠাৎ একঝাঁক ভিমরুল তাদের আক্রমণ করে। এতে আতঙ্ক সৃষ্টি হয় শিক্ষার্থীদের মধ্যে। পরে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৩ জনের অবস্থা একটু জটিল বলে জানিয়েছে চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করে স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম।
‎শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, এর আগে একাধিকবার ভিমরুলের চাকের বিষয়ে শিক্ষকদের অবহিত করা হলেও স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
‎এ ব্যাপারে সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, দিবা শাখার পঞ্চম শ্রেণির ক্লাশ শুরুর আগেই এই ঘটনা ঘটে। পরে সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যারা অল্প আহত হয়েছে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে। বর্তমানে কয়েকজন হাসপাতালে ভর্তি আছে। আহত শিক্ষার্থীদের সকল চিকিৎসার দায়িত্ব স্কুল কর্তৃপক্ষ বহন করবে বলেও তিনি জানিয়েছেন।
‎স্থানীয় বাসিন্দা আলমগীর কিবরিয়া বলেন, এই ঘটনা এড়িয়ে যাওয়া কঠিন কিছু ছিলোনা। চাইলেই এই ভিমরুল গুলো অপসারণ করা যেতো। শিক্ষার্থীরা বিষয়টি কর্তৃপক্ষকে বলার পরেও তারা অপসারণ করেনি। তাই আমরা বিষয়টি অবহেলা হিসেবে বিবেচনা করছি।
‎এ ঘটনায় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনীছা বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
‎তবে এ ব্যাপারে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা বলেন, এই ঘটনায় পাঁচজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। চিকিৎসা চলছে। দ্রুতই তারা বাড়ি ফিরতে পারবে।
মোঃ রোমান শেরপুর জেলা প্রতিনিধি:

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

1 hour ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago