বরগুনায় কিশোর গ্যাংয়ের বিচারের দাবিতে মানববন্ধন

বরগুনায় কিশোর গ্যাংদের হামলার শিকার স্কুলছাত্র বায়জিদের পাশে দাঁড়িয়ে বিচার দাবি জানিয়েছেন গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণ।

সোমবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের প্রধান সড়কে কয়েক হাজার শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন ঘণ্টাব্যাপী চলে।

জানা যায়, গত ১২ আগস্ট বরগুনার গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী বায়জিদ (১৪) স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে ধুপতি এলাকায় কিশোরগ্যাংদের ৯-১০ সদস্যের হামলার শিকার হন। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে সেই ভিডিও ফেসবুকে ভাইরাল করে। এতে বায়জিদ গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর বরগুনা সদর থানায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “কিশোরগ্যাংদের উৎপাত বেড়েই চলেছে। তাদের ভয়ে আমরা স্কুলে আসতে চাই না। এসব কিশোরদের আইনের আওতায় এনে যথাযথ বিচার করা হোক, যাতে ভবিষ্যতে তারা বড় ধরনের অপকর্মে লিপ্ত না হয়। যতক্ষণ পর্যন্ত তারা আটক হবে না, আমরা স্কুলে ফিরব না।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন মন্টু, প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ কয়েক হাজার শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রতিনিধি,বরগুনা

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago