টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী লতিফ মিয়া পলাতক রয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনায় নিহত হয়েছেন রোজী বেগম। তিনি একই ইউনিয়নের মুচির চালা গ্রামের হাসমত আলীর কন্যা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। এর জেরে রোজী বেগম তিন দিন আগে বাবার বাড়ি চলে গিয়েছিলেন। রোববার বিষয়টি মিমাংসা হওয়ার পর তিনি স্বামীর বাড়িতে ফিরে আসেন। কিন্তু সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে।
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।”
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…