ফরিদগঞ্জে মাদকাসক্ত ছেলের ভয়ে অতিষ্ঠ হয়ে পুলিশের হাতে দিলেন পিতা

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকাসক্ত ছেলের ভয়ে অতিষ্ঠ হয়ে অবশেষে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক অসহায় পিতা।

রোববার সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাব্দেরগাঁও গ্রামের দিনমজুর বাবুল হোসেন (৫০) নিজ হাতে ছেলেকে বেঁধে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল হোসেনের তিন সন্তানের মধ্যে বড় ছেলে হাছান (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। দুই সন্তানের জনক হাছান প্রায়ই মাদকের টাকার জন্য পিতা-মাতা ও পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাত। সম্প্রতি তার ঘরে আরেকটি নবজাতকের জন্ম হলেও সেই সন্তানের মুখ দেখেও মাদকের নেশা থেকে ফেরেনি সে।

সকালে মাদকের টাকার জন্য হাছান পিতা-মাতা আম্বিয়া বেগম ও বাবুল হোসেনকে মারধর করে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। পরে স্থানীয়রা তাকে বেঁধে রেখে ইউপি সদস্য লিটন হোসেনকে খবর দেন। তার পরামর্শে পুলিশকে জানানো হয়।

বিক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার পুলিশের হাতে তুলে দেওয়ার পরও হাছানকে আটক না করে ছেড়ে দেওয়া হয়েছিল।

এ বিষয়ে হাছানের মা আম্বিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “অতিষ্ঠ হয়ে গেছি। ছেলে খুন করলেও বাবা-মা তাকে রক্ষা করে; কিন্তু এ ছেলে আমাদের পুরো পরিবার ধ্বংস করে দিয়েছে। যারা তার হাতে মাদক তুলে দিয়েছে, তারাই আসল অপরাধী। তাদের প্রতি আল্লাহর লানত বর্ষিত হোক।”

ইউপি সদস্য লিটন হোসেন বলেন, “এই ছেলেকে একাধিকবার পুলিশে দেওয়া হয়েছে। মাদকের কারণে সমাজ ধ্বংস হচ্ছে। সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

8 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

10 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

11 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

11 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

13 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

13 hours ago