দিনাজপুরের জীবন মহল রিসোর্টে অনৈতিক কার্যকলাপে ৭ জন আটক, জরিমানা ও কারাদণ্ড

দিনাজপুরের জীবন মহল পার্ক (হোয়াইট হাউস) রিসোর্টে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে।

তাদের মধ্যে রিসোর্টের মালিকপক্ষসহ অন্যান্য ব্যক্তি রয়েছেন। অভিযানের পর আটক আসামিদের নগদ অর্থসহ বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন— জীবন মহল পার্ক মালিকপক্ষ মো. শাহিন (৩৭), সাহানাজ (৩০), জাকির (৩৮), শারমিন আক্তার (২৮), মোহাম্মদ আব্দুল হালিম (৩৫), মোহাম্মদ মোস্তাক আলী (৩৫) এবং মোহাম্মদ মিজানুর রহমান (৪৮)।

শনিবার রাতে বিরল উপজেলার জীবন মহল পার্ক রিসোর্টে অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হোসেনের নেতৃত্বে সদর সার্কেল, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান ও বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস সাত্তারের সহযোগিতায় সাত ঘন্টা ধরে রিসোর্টে অভিযান পরিচালিত হয় এবং আসামিদের অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় আটক করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি মোবাইল কোর্টের মাধ্যমে অনুমোদনবিহীন মালিকপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অন্য আসামিদের অনৈতিক কাজে লিপ্ত থাকার অপরাধে নগদ অর্থ ও বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

দিনাজপুর প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

8 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

10 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

10 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

10 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

13 hours ago