Categories: খেলা

নেপালকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

বড় হারে টপ অ্যান্ড টি-টোয়েন্টি শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। সেই দুঃখ ভুলতে আজ নেপালের বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নেমেছেন নুরুল হাসান সোহানরা। ডারউইনে টস জিতে প্রতিপক্ষকে ১৮৭ রানের লক্ষ্য দিয়েছে।

ইনিংস ওপেন করতে নেমে বাংলাদেশকে আক্রমণাত্মক শুরু এনে দেন দুই ওপেনার নাঈম শেখ ও জিশান আলম।

দুজনের পথ বেঁকে যাওয়ার আগেই উদ্বোধনী জুটিতে ৬২ রান যোগ করেন, ৬.৪ ওভারে। ব্যক্তিগত ২৫ রানে নাঈম আউট হলেও জিশানের ব্যাটের দাপট কমেনি।

যখন থেমেছে ততক্ষণে বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত এনে দেওয়া জিশান করেছেন ৭৩ রান। ১৫৮.৬৯ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৪ চার ও ৫ ছক্কায়।

শেষ দিকে তার থেকেও ঝোড়ো ব্যাটিং করে বাংলাদেশকে ৬ উইকেটে ১৮৬ রানের সংগ্রহ এনে দেন আফিফ হোসেন। ২০৮.৬৯ স্ট্রাইকরেটে অপরাজিত ৪৮ রান করেন বাঁহাতি ব্যাটার। ইনিংসে কোনো ছক্কা না হাঁকালেও চার মারেন ৯টি। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন রিজান ধাকল।

প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে ৭৯ রানে হেরেছিল বাংলাদেশ।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

11 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

28 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

39 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago