এক্সপ্রেস মেহেরপুর
মেহেরপুরে হাসপাতালে অসুস্থ মাকে দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুল হালিম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ছোট বোন পলি খাতুন (২৫)। তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আজ বুধবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল হালিম। নিহত হালিম মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর গ্রামের শিশিরপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে মেহেরপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন মাকে দেখে ভাই-বোন মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আমঝুপি উত্তরপাড়ার সেকেন্দার আলীর গোডাউনের সামনে পৌঁছালে পেছন থেকে পশু খাদ্যের বস্তাসহ আসা অপর একটি মোটরসাইকেল ওভারটেক করে। এসময় বস্তায় টান লেগে হালিমের মোটরসাইকেলটি পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে আব্দুল হালিম ও তার ছোট বোন পলি খাতুন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে আব্দুল হালিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন চিকিৎসক। সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আব্দুল হালিম তিন কন্যা সন্তানের জনক।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…