রাজধানীর ডেমরার সারুলিয়ায় শীতলক্ষ্যা নদীর তীর থেকে বিপুল পরিমাণ পাথর উদ্ধার করেছে র্যাব। পাথরগুলো সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট করা বলে জানিয়েছে সংস্থাটি।
র্যাব জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১১-এর একটি দল সারুলিয়ায় শীতলক্ষ্যা নদীর তীরে অভিযান চালায়। এ সময় একটি ১০ চাকার মালবাহী ট্রাকের ভেতর থেকে আনলোড করার সময় পাথরগুলো উদ্ধার করা হয়। ট্রাকের ভেতরে বালু দিয়ে ঢেকে পাথরগুলো আনা হয়েছে।
র্যাব কর্মকর্তাদের ধারণা, এখানে ৪০ হাজার ঘনফুট পাথর রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র্যাব।
অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন শীর্ষ একটি গণমাধ্যমকে জানান, সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন এলাকা থেকে লুট হওয়া পাথরের বড় একটি চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথরগুলো জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, পাথরগুলো ভোলাগঞ্জ থেকে সাতটি গদিতে আনা হয়েছে। তিনি বলেন, পাথরগুলো ক্রাশিং মেশিনের সামনে আনলোড করা হয়, যাতে দ্রুত ভেঙে ফেলা যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। গদিগুলোর মালিক কারা, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি লুট করা হয়েছে সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রের বেশির ভাগ পাথর। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…