বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল কবির জানান, সিঙ্গাপুরের চিকিৎসকের পরামর্শে ড. মোশাররফ শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৭টায় ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০১ ফ্লাইটে যাত্রা করবেন।
তার সঙ্গে যাচ্ছেন সহধর্মিণী বিলকিস আকতার হোসেন এবং ছেলে ড. খন্দকার মারুফ।
গত ১২ আগস্ট সন্ধ্যায় ড. মোশাররফ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানে সাক্ষাৎ করে দোয়া নেন। দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে তিনি নিজের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানিয়েছেন।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ড. মোশাররফ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন এবং বিদেশে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…