মেহেরপুরে মাদক মামলায় নারীর ৫ বছরের কারাদণ্ড

এক্সপ্রেস মেহেরপুর
মেহেরপুরে মাদক মামলায় মরিয়ম খাতুন মিতু নামে এক নারীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মনজুরুল ইমাম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত মরিয়ম খাতুন মিতু কুষ্টিয়া হাউজিং বি-ব্লকের (গোলপুকুর বস্তি) আমির হোসেনের স্ত্রী।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ২৯ এপ্রিল গাংনী উপজেলার বামুন্দী রানা সিনেমা হলের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ মরিয়ম খাতুন মিতুকে আটক করে মেহেরপুর ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর টেবিল ১৪ (খ) ধারায় একটি মামলা করা হয়। মামলার পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় মোট আটজন সাক্ষী সাক্ষ্য দেন। শুনানি শেষে দোষী প্রমাণ হওয়ায় মঙ্গলবার এ রায় দেন আদালত। মরিয়ম খাতুন মিতু এখন পলাতক। গ্রেপ্তারের দিন থেকে তার সাজা শুরু হবে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত পিপি আসাদুজ্জামান।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

7 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

9 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

9 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

10 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

12 hours ago