জামিনে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। কারা কর্তৃপক্ষ বলছে, ঢাকা ও চট্টগ্রামসহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। সর্বশেষ পল্টন থানায় একটি মামলায় তিনি জামিন পান। এর আগে অন্যান্য মামলায় ধাপে ধাপে তিনি জামিন পান।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার একেএএম মাসুম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে জামিনে মুক্ত করা হয়। নিয়মমাফিক সব জামিননামার কাগজ যাচাই-বাছাই করেই তাকে মুক্তি দেওয়া হয়েছে। সে সময় তার পাহারায় থাকা কারারক্ষী উঠিয়ে নেওয়া হয়।
জানা যায়, গত ৫ আগস্ট মধ্যরাতে বার্ধক্যজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
এর আগে গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…