ইটনায় খেলাকে কেন্দ্র করে ইউএনওর বাসভবনে হামলা

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় খেলাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনে হামলা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউএনও বাসভবনে কর্মরত আনসার সদস্য বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার বিকালে ইটনা মিনি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে উপজেলার সদরের ইউনিয়নের কয়েকজন যুবক উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া একটি অস্থায়ী আইনশৃঙ্খলা কমিটি গঠন করে টুর্নামেন্ট আয়োজন করে।

অভিযোগ রয়েছে, খেলাকে কেন্দ্র করে জুয়া খেলার মতো অবৈধ কার্যক্রম চলছিল। তদন্তের স্বার্থে ইউএনও টুর্নামেন্ট বন্ধ রাখার নির্দেশ দেন পুলিশকে।

ঘটনার দিন খেলার সময় ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল মাঠে গিয়ে ইউএনওকে জানান, অনুমতি ছাড়া কোনো টুর্নামেন্ট আয়োজন করা যাবে না। খবরটি ছড়িয়ে পড়তেই ৩-৪ শতাধিক মানুষ মিছিল নিয়ে ইউএনও অফিসে যায়। ইউএনওকে না পেয়ে তারা বাসভবনের সামনে গিয়ে হট্টগোল, ইটপাটকেল নিক্ষেপ এবং দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কি করে।

উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. ফজলুর রহমান পটল বলেন, “হঠাৎ কয়েকশো মানুষ এসে হট্টগোল শুরু করে। আমরা বুঝিয়ে সরালেও তারা আনসার ও পুলিশ সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করে। তখন ইউএনও বাসায় ছিলেন না, তবে তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছিল।”

ইটনা থানার ওসি জাফর ইকবাল জানান, আনসার সদস্য বাদী হয়ে মামলা করেছেন। সদর ইউনিয়নের বড় হাটির বাসিন্দা হাজী খুরশিদ মিয়ার ছেলে হাফেজ আব্দুর নূরকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

ইউএনও মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, “স্থানীয়রা চেয়েছিল মাঠে কোনো অবৈধ কার্যক্রম বা বড় টুর্নামেন্ট না হোক। আমি জানিয়েছিলাম বড় খেলা হলে আমাকে জানাতে এবং মাঠ রক্ষার্থে বিরতি দিয়ে খেলার অনুমতি নিতে হবে। কিন্তু তারা নির্দেশ অমান্য করে খেলা চালিয়ে গেলে পুলিশ বাধা দেয়। এরপর তারা উপজেলা অফিস ও আমার বাসভবনে হামলা চালায় এবং দায়িত্বরত সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করে। আমি বাসায় ছিলাম না, তবে আমার পরিবার জীবনের ঝুঁকিতে পড়ে। বিষয়টি নিন্দনীয়। সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

কিশোরগঞ্জ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago