এক্সপ্রেস ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় দুজনকে ৫ হত্যা মামলায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ঝিনাইদহ জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জাকারিয়াহ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত দুজন হলেন আলী রেজা ওরফে কালু ও মহসিন আলী। শীর্ষ সন্ত্রাসী আলী রেজা ওরফে কালু পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৪ ডিসেম্বর শৈলকুপার ত্রিবেনী গ্রামের মাঠে শেখপাড়া গ্রামের শহীদ খা, ত্রিবেনী গ্রামের শাহনেওয়াজ, একই গ্রামের ফারুক, নুরু কানা ও কুষ্টিয়ার ভবানীপুর গ্রামে কটাকে গুলি ও জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পরদিন শৈলকূপা থানায় ৩৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করে। ২০০৫ সালের ১ মার্চ ১৫ জনের নামে পুলিশ আদালতে চার্জশিট জমা দেন। এর মধ্যে চারজন মৃত্যুবরণ করেছেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২২ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার বিকেলে আদালত দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকিদের ওই মামলা থেকে অব্যাহতি দেন।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…