জামায়াত-শিবির রাজপথে নামলে যমুনায় কেউ থাকতে পারবে না: ঢাকা মহানগরী সমাবেশে দক্ষিণ জামাতের আমির

হুঁশিয়ারি দিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির ১৮ কোটি মানুষকে নিয়ে যদি রাজপথে নামে, তাহলে যমুনায় কেউ টিকে থাকতে পারবে না।

আজ বুধবার রাজধানীর বিজয়নগরে আয়োজিত জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর সমাবেশে এসব কথা বলেন তিনি।

নূরুল ইসলাম বুলবুল অভিযোগ করে বলেন, জুলাই ঘোষণাপত্রে দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা—পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের আত্মত্যাগ, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, আওয়ামী শাসনামলে আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু ও শীর্ষ নেতাদের বিচারিক হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবে আলেম-ওলামা ও ছাত্র সমাজের অবদান, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ভূমিকা–কোনোটিই অন্তর্ভুক্ত করা হয়নি।

সমাবেশের কারণে নগরবাসীর সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, এই কষ্ট দেশ ও জাতির আগামীর ভাগ্য নির্ধারনের জন্য, জামায়াতে ইসলামীর সকল কর্মসূচি দেশ ও জাতির স্বার্থে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অপূর্ণাঙ্গ জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করে তিনি বলেছিলেন, নির্বাচিত সরকার জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি দেবে! কারণ অন্তর্বর্তীকালীন সরকারের নাকি সাংবিধানিক সেই ক্ষমতা নেই!

প্রশ্ন রেখে নূরুল ইসলাম বুলবুল বলেন, তাহলে কোন সাংবিধানিক ক্ষমতা বলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে।

বিশেষ কোনো রাজনৈতিক দলের আনুগত্য না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত নেতা বলেন, গণভোটের মাধ্যমে জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি দিতে হবে।

পিআর পদ্ধতি জামায়াতের রাজনৈতিক দাবি নয় উল্লেখ করে তিনি বলেন, এই দাবি প্রতিটি নাগরিকের মতামতের মূল্যায়নের জন্য। পিআর পদ্ধতিতেই জনগণের সরকার ও সংসদ গঠিত হয়। তাই পিআর পদ্ধতিসহ ৭ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

স্টাফ রিপোর্টার

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago