টাইমস স্কয়ারে প্রথমবারের মতো হবে দুর্গাপূজা

নিউইয়র্কের টাইমস স্কয়ারে আগামী ১ ও ২ অক্টোবর প্রথমবারের মতো তিথি অনুসারে দুর্গাপূজা করতে যাচ্ছে টাইমস স্কয়ার দুর্গা উৎসব অ্যাসোসিয়েশন। গত রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত মিট দ্য প্রেসে এ ঘোষণা দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মৃদুল পাঠক।

টাইমস স্কয়ারে তিথি অনুযায়ী এই প্রথম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা মৃদুল পাঠক ছাড়াও সভাপতি শশধর হাওলাদার ও সম্পাদক নিরুপমা সাহাসহ অন্যরা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রীয়াঙ্কা বসাক।

টাইমস স্কয়ারের ফাদার ডাফি স্কোয়ারে (লাল সিঁড়ির পাশে) পূজার থিম ও ম-প নির্মাণ করছেন কলকাতার থিম পূজার পথিকৃতেরা। এ ছাড়া এই স্কয়ারে গড়ে তোলা হবে কলকাতার ম্যাডক্স স্কোয়ার ও ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের আবহ।

কলকাতার কুমারটুলির খ্যাতনামা শিল্পী প্রদীপ রুদ্র পাল নির্মিত একটি নতুন প্রতিমা আসছে পূজার জন্য। এই উৎসবে সিঁদুর খেলা, ধুনুচি নাচ এবং নবরাত্রির অন্য রীতি-অনুষ্ঠানের পাশাপাশি কলকাতা ও ঢাকার শীর্ষস্থানীয় শিল্পীদের পরিবেশনা থাকছে। এই আন্তর্জাতিক দুর্গা উৎসবে অংশগ্রহণ করবেন বিশে^র নানা প্রান্তের বাঙালি। যেটি বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হবে এবং সবার জন্য উন্মুক্ত থাকবে।

মিট দ্য প্রেসে নর্থ আমেরিকা বঙ্গ সম্মেলনের আয়োজক সংগঠন সিএবি এবং বাংলাদেশের বেদান্ত সোসাইটিসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি টাইমস স্কয়ার দুর্গোৎসবে সহযোগিতা করার ঘোষণা দেন।

স্টাফ রিপোর্টার

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago