শ্রীপুরে অতিরিক্ত দামে সরকারি আটা বিক্রির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালো গ্রাহক

গাজীপুরের শ্রীপুরে খাদ্য বান্ধব কর্মসূচি ওএমএসের আটা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে মেসার্স নিজাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ নিজাম উদ্দিনকে মাধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. সেলিম নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ২টার দিকে মেসার্স নিজাম এন্টারপ্রাইজের দৈনন্দিন কার্যক্রম পরিচালনাকালে ওএমএস এর মালামাল (চাল, আটা) বিতরণে অনিয়মকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে দাবি করছে গ্রাহকরা। তবে নিজামের দাবি, চাহিদা মতো আটা দিতে না পারায় তার ওপর হামলার ঘটনা ঘটেছে।

আটক সেলিমের স্ত্রী নাসিমা বলেন, আমার ছেলেসহ বেশ কয়েকজন শ্রীপুর বাজারের ওএমএস ডিলার ও বিএনপি নেতা নিজাম উদ্দিনের দোকানে চাল আটা কিনতে গেলে ডিলার চাল আটা নাই বলে তাদের তাড়িয়ে দেয়। পরে তারা দেখতে পায় ডিলার বেশি দামে অন্য লোকদের বস্তা হিসেবে চাল,আটা বিক্রি করছে। বিষয়টি জানতে চাইলে ডিলার উপস্থিত সুবিধাভোগীদের সঙ্গে দুর্ব্যবহার করে ও মারতে উদ্যত হয়। এ সময় সবাই প্রতিবাদ করলে নিজাম হয়রানির হুমকি দেয় এবং তাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশ আমার ছেলেকে না পেয়ে তার অসুস্থ বাবাকে ধরে নিয়ে যায়।

স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম বলেন, প্রথমে তারা আটা চায় আমি দিতে না পারায় তারা টাকা দাবি করে। এতে আমি ক্ষুব্ধ হলে তারা আমাকে লাঠি দিয়ে মারধর করে।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, বিএনপি নেতা টিপু সুলতানের ভাই নিজাম উদ্দিন ডিলারকে মারধরের ঘটনায় সেলিম নামে একজনকে আটক করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, ওএমএস এর মালামাল বিতরণে সংশ্লিষ্ট ডিলারের অনিয়মের বিষয়ে ভুক্তভোগী কোনো ব্যক্তি আমার কাছে অভিযোগ করেন নাই। ডিলারকে মারধরের বিষয়টি আমি শ্রীপুর থানার ওসি থেকে জেনেছি।,  তদন্তপূর্বক এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৪ জুলাই ওএমএস বিতরণে অনিয়ম ও কালোবাজারিতে চাল, আটা বিক্রির অপরাধে শ্রীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মেসার্স নিজাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ নিজাম উদ্দিনকে কারণ দর্শানো ও সতর্ক নোটিশ দিয়েছিল।

গাজীপুর প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago