যশোরে যুবলীগ কর্মীকে বাড়ি থেকে ধরে নিয়ে গলা কেটে হত্যা

যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামে রেজাউল ইসলাম নামের যুবলীগের এক কর্মীকে বাড়ি থেকে ধরে নিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। রেজাউল ইসলাম দৌলতদিহি গ্রামের গোলাম তরফদারের ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে দুর্বৃত্তরা রেজাউল ইসলামকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর তারা বাড়ির পাশেই তাকে গলা কেটে হত্যার পর মরদেহ ফেলে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান বলেন, রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার নামে একাধিক মামলা আছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

যশোর প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

20 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

38 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago