Categories: বিনোদন

জায়েদ খান হাফ প্যান্ট-গেঞ্জি কোথা থেকে কিনেছেন, জিজ্ঞেস করলেন জেমস

চিত্রনায়ক জায়েদ খান নিউ ইয়র্কে থাকেন। আগস্টের আগে একটি শো-এর জন্য উড়াল দিয়েছেন। কিন্তু আগস্ট পরবর্তী সময়ে নিরাপত্তা না থাকার কারণে দেশে আসছেন না এই অভিনেতা। নিউ ইয়র্কে থেকে গোটা যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরনের শো করে বেড়াচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা।

সম্প্রতি দেশটির মিশিগানে একটি শো ছিল, সেই শো শুরু শেষে জেমসের সঙ্গে নানাভাবেই ছিলেন জায়েদ খান।

সেই অভিজ্ঞতা শেয়ার করেই জায়েদ খান লিখেছেন, ‘আপনার সাথে আড্ডা দিতে গিয়ে সময় যে কখন চলে যায় টেরই পাইনা। আপনার আদর, স্নেহ,শাসন আমাকে গভীরভাবে আবেগপ্রবণ করে তোলে।আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়া সবসময়।

জায়েদ খানকে যে জেমস ভীষণ পছন্দ করেছেন সে কথা আয়োজক শুভ কামালের কথাওতে স্পষ্ট। জায়েদ খান হাফ প্যান্ট ও গেঞ্জি কোথা থেকে কিনেছেন এ কথাও মজা করে জানতে চেয়েছেন জেমস। এমনটাই জানিয়ে শুভ কামাল বলছেন, ‘জায়েদ খান ভাই থাকলে যেকোন আড্ডা জমতে বাধ্য। গুরুও (জেমস) কিন্তু জায়েদ খানকে পছন্দ করেন।

তার হাফ প্যান্ট আর গেঞ্জি কোথা থেকে কিনেছেন জিজ্ঞেস করে মজা নিলেন। তারা চুটিয়ে আড্ডা দিয়েছেন। জায়েদ খান পরে আমাকে বললেন- দেখেছেন গুরু আমাকে যেমন আদর করেন, আর কোনও শিল্পী পাবেন না যার সাথে গুরু এমন আপন ভাবে কথা বলেন।’

 

স্বাভাবিকভাবেই বলা যায় মিশিগানের এই শো জেমস যেমন উপভোগ করেছেন তেমনি উপভোগ করেছেন স্থানীয় বাঙালিরাও। এই আয়োজনে অংশ নিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী চিত্রনায়িকা দীঘি।

বিনোদন ডেস্ক

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

20 hours ago