মানিকগঞ্জে মেয়ের হাতে বাবা খুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মেয়ে হাবেজা বেগমের (৩০) পিটুনিতে বাবা ময়েন শেখের (৭০) মৃত্যুর অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার পরপরই হাবেজাকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার চর রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহতের প্রথম পক্ষের ছেলে সাঈদুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, প্রায় পাঁচ-ছয় বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত ময়েন শেখ পালাক্রমে ছেলে-মেয়েদের বাড়িতে থাকতেন। বিয়ের পরও মেয়ে হাবেজা বাবার সঙ্গেই থাকতেন এবং পাবনা জেলার সুজানগরে অবস্থিত ১৬ শতাংশ জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে বাবাকে চাপ দিয়ে আসছিলেন। তিন বছর আগে জোরপূর্বক ১২ শতাংশ জমি লিখে নেওয়ার পরও তিনি বাবাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতেন।
সোমবার রাত সাড়ে ৭টার দিকে বাবার ঘরে অবস্থানকালে জমি ফেরত ও জাতীয় পরিচয়পত্র চাইলে হাবেজা ক্ষিপ্ত হয়ে কাঠের চলা দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করেন। আঘাতটি বাম কাঁধে লাগলে ময়েন শেখ মাটিতে লুটিয়ে পড়েন এবং অল্প সময়ের মধ্যেই মারা যান।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি হাবেজা বেগমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago