সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধের দাবীতে উলিপুরে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা-দেশব্যাপী সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবীতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে পৌর শহরের বড় মসজিদ মোড়ে উলিপুর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন হয়।
উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার উলিপুর প্রতিনিধি উত্তম কুমার সেনগুপ্ত লক্ষনের সঞ্চালনায় ও প্রেসক্লাবের সভাপতি মাওলানা মমতাজুল হাসান করিমির সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জোষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল হান্নান, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি মোন্নাফ আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি সহিদুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শাহীন, এশিয়ান টেলিভিশনের উলিপুর প্রতিনিধি মাহমুদুল হাসান শাহিন, প্রতিদিনের বাংলাদেশের উলিপুর প্রতিনিধি চন্দন সরকার, জোষ্ঠ সাংবাদিক নুরবক্ত মিয়া, নুরুজ্জামান সরকার, সুভাষ সাহা ভজন সাহা, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, প্রভাষক সাখওয়াত হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়ন হলেও কোনো সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর-রুনি হত্যাকান্ড তার জ্বলন্ত প্রমাণ। প্রকাশ্যে সাংবাদিক তুহিন হত্যা কান্ডের মাধ্যমে সারা দেশের সাংবাদিক সমাজ নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে। সবার সামনে একজন সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকান্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত।
বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা, অপহরণ ও প্রাণনাশের চেষ্টা বৃদ্ধি পেয়েছে। এসবের মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং তুহিন হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান #
আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago