এক্সপ্রেস গাংনী
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে ডোবায় পাওয়া মৃত নবজাতকের পিতৃপরিচয় পাওয়া গেছে। সদ্য ভূমিষ্ঠ কন্যা শিশুটিকে হত্যার পর বাড়ির পাশে ডোবায় ফেলে যান পিতা আব্দুস সালাম। নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয় শিশুর মা চুমকিকে। শিশুর পিতা হিসেবে নিজেই স্বীকার করেছেন আব্দুস সালাম। তবে শিশুটিকে হত্যা করা হয়নি বলে দাবি করেছেন তিনি।
জানা গেছে, সালাম বহু বিবাহে অভ্যস্ত। এর আগেও তিনি তিনটি বিয়ে করেন। যৌতুকসহ নানা কারণে স্ত্রীরে তালাক দেন তিনি। সর্বশেষ বিয়ে করে সিন্দুরকৌটা গ্রামের বজলুর রহমানের মেয়ে চুমকিকে। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না। বছর দেড়েক আগে চুমকি গর্ভবতী হন। সে সময় ক্লিনিকে পরীক্ষার পর জানা যায় গর্ভে রয়েছে কন্যা সন্তান। পাষন্ড সালাম একটি ক্লিনিকে নিয়ে গর্ভের ওই সন্তানকে নষ্ট করে দেয়। নয় মাস আগে আবারো গর্ভবতী হয় চুমকি। নানা অজুহাতে এবারের সন্তান আল্ট্রাসনো করে পরীক্ষা করেনি চুমকি। গত শনিবার রাতে প্রসব বেদনা ওঠে চুমকির। শেষ রাতে জন্ম দেয় ফুটফুটে এক কন্যা সন্তানের। এতে নাখোশ হয় সালাম। মায়ের কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে হত্যা করে বাড়ির পাশে ডোবায় খেজুর গাছের তলে শিশুটিকে ফেলে রাখে। নির্যাতন করে স্ত্রী চুমকিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তার বাপের বাড়িতে।
গত রোববার বেলা ১১ টার দিকে ডোবার পাশে ফেলে রাখা নবজাতকের লাশ নিয়ে কুকুরে টানাটানি করলে চোখে পড়ে প্রতিবেশী গৃহবধূ হেনা বেগম। তিনি বিষয়টি বিদ্যালয়ের শিক্ষক ও পথচারীরে জানালে তারা পলিথিনে মোড়ানো মৃত নবজাতককে উদ্ধার করে। খবর দেয়া হয় পুলিশে। সংবাদ পেয়ে স্থানীয় হেমায়েতপুর ক্যাম্প পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করে।
নবজাতকের পিতা আব্দুস সালাম দাবি করেছেন, সন্তানটি তার হলেও তিনি হত্যা করেননি। স্ত্রী চুমকী সন্তানকে ফেলে বাপের বাড়ি চলে গেছে। বিষয়টি পরে তিনি জানতে পারেন।
নবজাতক হত্যাকান্ডের দায়ে পিতা আব্দুস সালামের শাস্তির দাবি করেছেন গ্রামবাসী। তারা জানান, বহু বিয়েতে আসক্ত সালামকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।
এ বিষয়ে গাংনী থানার ওসি বানি ইসরাইলকে অবগত করা হলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…