যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোক আক্রান্ত হয়ে যবিপ্রবির সাবেক উপাচার্য হাসপাতালে ভর্তি

দুর্নীতি মামলায় আটক যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোক আক্রান্ত হয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল সাত্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষ তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

প্রফেসর আব্দুল সাত্তার ২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে ছিলেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের দুটি মামলায় প্রায় দেড় মাস ধরে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, বেলা সাড়ে ১১টার দিকে আব্দুল সাত্তার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার মুখ দিয়ে লালা বের হচ্ছিল। স্ট্রোকের আশঙ্কায় তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েত জানান, প্রফেসর আব্দুল সাত্তারের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়েছে। তার মাথায় রক্ত সঞ্চালনে বিঘ্ন দেখা দিয়েছে। চিকিৎসা ও পর্যবেক্ষণ চলছে, তবে আপাতত তিনি শঙ্কামুক্ত নন।

এদিকে, প্রফেসর আব্দুল সাত্তারের ছেলে ওয়াসিফ সাত্তার আজ দুপুরে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ গ্রহণের জন্য সত্তর বছর বয়সে আমার বাবাকে কারাগারে যেতে হয়েছে। তার শারীরিক অবস্থার কথা বারবার আদালতে জানানো হলেও তিনি জামিন পাননি। অবশেষে যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোক করেছেন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার বাবার মতো সম্মানীয় ব্যক্তিদের শেষ জীবনে এইভাবে হেনস্তা করা হচ্ছে। আমার বাবা এই অপমান সহ্য করতে পারেননি। এমন রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ হোক। সরকারের শুভবুদ্ধির উদয় হোক।”

প্রসঙ্গত, প্রফেসর আব্দুল সাত্তারের বিরুদ্ধে দুর্নীতির মামলার হাজিরার দিন আগামী ২০ আগস্ট নির্ধারিত রয়েছে।

যশোর প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago